নীলাঞ্চলের রানী'মার ব্যামো আছে
কয়েকদিনের অপেক্ষায় আমার নিজেরই অম্বল হইবার যোগার হাইয়াছে। নীলাঞ্চলের রানী মহলের খবর লইবার জন্য মনটা আকু-বুকু করিতেছে। খুরকারের কাছে লোক পাঠাইয়া জানিবার চেষ্টা করিয়াছিলাম, রাজ মহলের কেই আসিয়াছিলো কিনা। আশা যাগাইবার মত কোন তথ্য পাইনাই। আবশেষে খুরকার মশাই খবর পাঠাইলে আর কাল বিলম্ব না করিয়া ছুটিলাম তাহার বানিজ্য কুঞ্জে। সে জানাইলো বাবু রানী মা'র ব্যামো আছে। কি ব্যামো? কহিলো রানী মা নাকি কোন বড় রাজ্যের দেওয়ান ছিলো। সেখানে কাউরে গুনতিতে রাখেনাই। এখনতো নীলাঞ্চলের রাজ সিংহাসনের মহারানী হইয়াছে। এসব ছোটলোক পত্রকারদের গোনার সময় পাইবে কোথা হইতে। কিঞ্চিত গোস্বা হইলো। নিজেকে সামলাইয়া কহিলাম তাই নাকি। তা রানী মা নিজে একথা বলিয়াছে। বিলকুল বলিয়াছে। তোর কথা শুনিয়া মনে হইতেছে তোর কাছেই বলিয়াছে। আরে বাবু না,উমেদার আসিয়া বুক ফুলাইয়া যেভাবে বলিলো তাহাতে বুঝিতে বাকি রইলো না। রানী মা'র হ্যাডাম আছে। তা উমেদারতো পুরান মানুষ। সে কুছু বলেনাই। নীলাঞ্চলের পত্রকারেরাও ত্যাঁদোর আছে। ওতো সাহস কি তাহার থাকিতে পারে। মন্ত্রী-সান্ত্রীরাই কিছু কহিতে পারেনা। আমি ওবিষয়ে আর কথা বারাইলাম না। খুরকাররে বলিলাম। তোরে যে চাটুকার-পাটুকারের খবর লইতে বলিয়াছিলাম। তাহার কিছু জানিতে পারিয়াছিস। হ-হ বাবু। আরও একজনরে দেখিয়াছে;নামও জানাইয়াছে। আর তর সইছে না। মনে মনে তরপাইতেছিলাম। তা কি নাম সেই মহাশয়ের। হিদুল সুরকার। সেও নাকি আবার পন্ডিত। বলিসকি। আমারতো ভিমরি খাওয়ার যোগার হওইয়া পরিয়াছিলো। দাদুকে তো বেশ ভদ্রলোকের মতই লাগিত। সেও চাটুকারের দলে নাম লিখাইয়া ফেলিলো। পরিস্কার ধুতির আড়ালে হিদুল বাবুর এই রুপ। বামুন ঠুকুরের ফাঁদে পা দিয়া আটকাইয়া গিয়াছে আরকি। তো চাটুকাররা গিয়া রানী মা'কে কি বলিয়াছে। বলিয়াছে, ওইসব পত্রকারের চলন-বলন ভালোনা। আদবের বড়ই অভাব রহিয়াছে। ওই কিছুই করেতে পারিবেনা। কিছুদিন লাফাইয়া থামিয়া যাইবে। রাজ দরবারের চারিদিকে ঘুর ঘুর করিতে করিতে দুই ক্রোশ সময় ফুরাইয়া যাইবে। মনে মনে ভাবিতেছিলাম,ইহারা জাত-কুল সব খাইয়া ফেলিয়াছে। আমি নিজেই সেদিন রাজদরবারের আশপাশে কান পাতিতে গিয়াছিলাম। কোন শব্দ কানে আসিতেও পারে। কয়েকজন রাজ কর্মচারির সাথে সাক্ষ্যাত হইলে তাহারা মুখখানা ব্যাদান করিয়া বলিলো রানী'মা ক্ষ্যাপাটে স্বভাবের। কাহারো সাথে ভালো করিয়া কথা কয়না। তলে তলে নাকি সবাই ক্ষাপানী বলিয়া ডাকে।
