দাদুর কান্ড
হুঁশ জ্ঞানটি হ্রাস পেয়েছে
দাদুর বয়স আশি
আজগুবি তাঁর কান্ড দেখে
মাঝে মধ্যেই হাসি।চুল পেকেছে দাঁত ঝরেছে
চোখেও দেখেন কম
তাই তো এখন বয়স দোষে
ভুল করেন হরদম।একটা মধুর বয়াম আম্মা
তাকের ওপর রাখেন
তেল ভেবে তা আচ্ছা করে
মাথায় দাদু মাখেন।ঝিমান খাটে ভর দুপুরে
পিঁপড়া আসে তেড়ে
বলেন দাদু, ‘লক্ষ্মী কে সে
দিচ্ছে মাথা নেড়ে?’
