নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
অপরাধ পরিক্রমা

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩

সোমবার (৯ নভেম্বর) বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রাজশাহী পুঠিয়া উপজেলার বালিয়াঘাটি,গন্ডগোহালী নিমতলা ও পুঠিয়া মাছবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয় (এসিল্যান্ড) প্রসেনজিৎ সাহার নেতৃত্বে। অভিযানকালে ৩ জন মাদকসেবীকে আটক করা হয়। আটককৃতরা হলেন,মোঃ জাহিদ হাসান (২৪) পিতা,মোঃ চান মিয়া,গ্রাম, গন্ডগোহালী। মোঃ রিংকু হোসেন (২৬) পিতা, মোঃ আফান আলী গ্রাম, বালিয়াঘাটি। মোঃ খোকন প্রামাণিক (৩০) পিতা মোঃ জব্বার আলী গ্রাম,ঝলমলিয়া। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ব্যক্তিদের প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় (এসিল্যান্ড) প্রসেনজিৎ সাহা বলেন,মাদকের বিস্তার রোধ, যুবসমাজকে সুরক্ষা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।