নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
অপরাধ পরিক্রমা

কাজিপুরে বগুড়ার ছাত্রলীগ নেতা বেনজির গ্রেপ্তার।

কাজিপুরে বগুড়ার ছাত্রলীগ নেতা বেনজির গ্রেপ্তার।

সিরাজগঞ্জের কাজিপুরে বেনজির আহমেদ (৩৮) নামে ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বেনজির বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কাজিপুর উপজেলার মুসলিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বেনজির আহমেদ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চৌদিঘি কবিপাড়া গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রলীগের সাবেক এই নেতার বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ সকালে মুসলিমপাড়া এলাকায় তার উপস্থিতি টের পেয়ে স্থানীয় বিএনপি'র অঙ্গসংগঠনের লোকজন তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

কাজিপুর থানা পুলিশ জানায়, বেনজির আহমেদের বিরুদ্ধে বগুড়ায় একাধিক মামলা থাকার পাশাপাশি কাজিপুর থানার একটি নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।