নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →

আমাদের সম্পর্কে

অন্তরালের সকল হিসাব এক কাগজে। এস.এম. জিয়াউর রহমান (লেলিন), সম্পাদক, সাপ্তাহিক হিসাব, নাটোর।

সম্পাদকীয় নীতি
হিসাব প্রকাশ্যে এলে জবাবদিহি সহজ হয়
রাজ-রাজেন্দ্র, অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী, কবি সাহিত্যে বনলতা সেন খ্যাত, চলনবিল অধ্যুষিত, ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি প্রাচীন জনপদ আমাদের প্রাণের নাটোর। জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য্য ও পূরাকীর্তির শোভাময় নাটোর জেলা। যুগ যুগ ধরে শিল্প-সংস্কৃতিতে নাটোরের রয়েছে গৌরবময় ইতিহাস। ঐতিহাসিক নাটোর গড়তে অতীতে ও বর্তমানে যাদের গৌরবময় অবদান রয়েছে তাদের সকলের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। সকল দিক দিয়ে সমৃদ্ধ একটি জনপদ গড়ে তুলতে সংবাদ মাধ্যম সমাজের দর্পণ হিসাবে ভূমিকা রাখে। নাটোরে সংবাদপত্রের ইতিহাস বলতে গেলে যে নামটি প্রথম উচ্চারিত হয়, তিনি হচ্ছেন কাজী গোলাম মোর্শেদ। কাজী গোলাম মোর্শেদ এর ঐকান্তিক প্রচেষ্টা এবং সম্পাদনায় ১৯৮০এর দশকে নাটোর থেকে প্রথম সংবাদপত্র “পাক্ষিক প্রকাশ” প্রকাশিত হয়। “পাক্ষিক প্রকাশ” থেকে “সাপ্তাহিক প্রকাশ” এবং পরবর্তীতে “দৈনিক প্রকাশ” নামে নাটোর থেকে প্রথম দৈনিক সংবাদপত্রের পথচলা শুরু হয়। তাই কাজী গোলাম মোর্শেদ-কে সংবাদপত্র সম্পাদনা ও প্রকাশনা জগতে নাটোরের প্রথম পুরুষ বলা হয়ে থাকে। অপরদিকে কাজী গোলাম মোর্শেদ নাটোরের একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি নাটোর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং নাটোর-৩ (সিংড়া) আসন থেকে পরপর তিনবার নির্বাচিত সাবেক সদস্য সদস্য। আজকের এই “সাপ্তাহিক হিসাব” পত্রিকা কাজী গোলাম মোর্শেদ এর সম্পাদনা ও প্রকাশনায় ১৯৯৬ সালের ৩ নভেম্বর থেকে যাত্রা শুরু করে। দীর্ঘ সময় যাবত “সাপ্তাহিক হিসাব” ট্যাবলয়েড আকারে প্রকাশিত হয়েছে। বস্তুনিষ্ঠ ও সৃজনশীল সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে, পত্রিকার গুণগত মান আধুনিক করার লক্ষ্যে নতুন আঙ্গিকে এখন থেকে “ম্যাগাজিন” আকারে প্রকাশিত হবে। আজ থেকে নতুন আঙ্গিকে নতুন ধারায় আমাদের “সাপ্তাহিক হিসাব” এর প্রকাশনা শুরু হল। আমাদের এই পত্রিকা শুধু খবরের ভাণ্ডার নয় বরং সকল দিক দিয়ে সমৃদ্ধ জনপদ গড়ে তুলতে “সাপ্তাহিক হিসাব”গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করছি। আমাদের মূল স্লোগান হচ্ছে “অন্তরালের সকল হিসাব এক কাগজে” আমি বিশ্বাস করি, হিসাব প্রকাশ্যে এলে সকল ক্ষেত্রে জবাবদিহি সহজ হয়। তাই আমাদের লক্ষ্য হবে অন্তরালের সকল হিসাব উন্মোচন করে সকলকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। হিসাব মানে শুধু অর্থনৈতিক হিসাব নয়। আমাদের জীবনের ও সমাজের পরতে পরতে বিবিধ হিসাব বিদ্যমান। তাই বিদ্যমান অর্থনৈতিক হিসাব সহ সামাজিক, রাজনৈতিক ও জনপদের অন্তর্নিহিত সকল বিষয়ের হিসাব প্রকাশে আমরা অনুবন্ধের প্রত্যয় ব্যক্ত করছি।
নতুন আঙ্গিকে “সাপ্তাহিক হিসাব” এর প্রকাশনার মাধ্যমে যে বিষয়গুলি তুলে ধরার প্রত্যাশা করছি, সেই সম্পর্কে আপনাদের অবগতির জন্য সংক্ষেপে উপস্থাপন করছি-
প্রথমত, প্রচ্ছদ প্রতিবেদন ও বিশেষ প্রতিবেদনের মাধ্যমে দেশ ও সমাজের সম-সাময়িক বিষয়ের সমস্যা, সমাধান ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচ্ছদ প্রতিবেদন ও বিশেষ প্রতিবেদন হিসাবে প্রকাশের প্রত্যাশা করছি।
ধর্ম ও জীবন- ধর্ম হচ্ছে মানুষ ও সমাজের অবিচ্ছেদ্য অংশ। আমাদের জীবনের সঙ্গে ধর্ম অঙ্গাঙ্গীভাবে জড়িত। ধর্ম ছাড়া আমাদের জীবন ধারণ ও সমাজকে কল্পনা করা অসম্ভব। প্রতিটি ধর্ম মানুষকে সততা, নিষ্ঠা ও নীতি-নৈতিকতার শিক্ষা দেয়। তাই আমাদের জীবন ও সমাজ গঠনে ধর্মীয় বিধান ও অনুশাসন বিষয়ে পাঠকের জন্য বিজ্ঞজনের মতামত উপস্থাপনের সদিচ্ছা প্রকাশ করছি।
স্মরণীয়-বরণীয়- যে সকল গুণীজন প্রাচীন জনপদ নাটোরকে ঐতিহ্যের লীলাভূমি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তাদের গৌরবময় কর্মজীবন আমাদের প্রকাশনায় তুলে আনার চেষ্টা করব। সেই লক্ষ্যে স্মরণীয়-বরনীয় আয়োজনের মাধ্যমে গুনীজনদের কর্মময় জীবন নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের নতুন প্রজন্ম যেন প্রাচীন জনপদ ঐতিহ্যের লীলাভূমি নাটোর-কে নিয়ে গর্ব করতে পারে।
গল্প-কবিতা, ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, শিক্ষা-সাহিত্যের এক প্রাচীন ঐতিহ্যবাহী জেলা নাটোর। হাজার বছরের শিল্প-সংস্কৃতি ও নতুন গল্প-কবিতার মাধ্যমে আমাদের ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে উপস্থাপনের প্রত্যাশা করছি।
কৃষক ও কৃষি- কৃষি হচ্ছে নাটোর জেলার অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষি ও কৃষক-কে বাদ দিয়ে নাটোরের অর্থনৈতিক সমৃদ্ধি সাধণ সম্ভব নয়। তাই আধুনিক বিজ্ঞান ভিত্তিক টেকসই কৃষি প্রযুক্তির মাধ্যমে কৃষির উৎপাদন বৃদ্ধি, উৎপাদিত কৃষি পন্যের ন্যায্য মূল্য প্রাপ্তি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প স্থাপনের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা কৃষকের প্রানের দাবী । উদ্ভাবনমূলক কৃষি কৌশল গ্রহন, কৃষক ও কৃষি শ্রমীকের উন্নয়নে “সাপ্তাহিক হিসাব” সবসময় সহযোগী হিসাবে কাজ করে যাবে। নাটোর-কে টেকসই কৃষি অর্থনীতির কেন্দ্র বিন্দু হিসাবে গড়ে তুলতে “সাপ্তাহিক হিসাব” সর্বদা কৃষকের কন্ঠস্বর হয়ে পাশে থাকবে ।
অর্থ-বাণিজ্য- ব্যাংকিং ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য এর অনিয়ম এবং বৈষম্য দূরীকরণে আমাদের দৃষ্টিভঙ্গি হবে সমতা ও ভারসাম্য নীতি।
অপরাধ পরিক্রমা- অপরাধ একটি সমাজকে সর্বক্ষেত্রে ধ্বংস করে দেয়। সমাজের স্থিতিশীলতা নষ্ট করে জনসাধরনের নিরাপত্তা বিঘ্নিত করে। তাই অপরাধ মোকাবেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আইনি প্রতিকারের জন্য ‘সাপ্তাহিক হিসাব” আপোষহীন অবস্থা গ্রহণ করবে।
খাদ্য ও জীবনযাপন- কথায় বলে নিরাপদ খাদ্য সুস্থ্য জীবন। তাই নিরাপদ খাদ্য ও সুস্থ্য জীবন গড়ার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে “সাপ্তাহিক হিসাব” সব সময় ভোক্তার অধিকার নিয়ে কথা বলবে।
বিশ্ব ও প্রবাস- বিশ্বের ঘটে যাওয়া বিষয় এবং প্রবাসে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আমরা থাকবো সদা প্র¯ু‘ত।
তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান- আমরা বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানকে বাদ দিয়ে এক মিনিট চলার কথা চিন্তাও করতে পারি না। তাই তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান নিয়ে “সাপ্তাহিক হিসাব” এর থাকবে যুগপোযোগী প্রতিবেদন।
এছাড়াও ক্রীড়াঙ্গন, চিঠিপত্র ও সপ্তাহের ঘটে যাওয়া টুকরো খবর নিয়ে আমাদের থাকবে বিশেষ প্রকাশনার আয়োজন।
আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, বাংলাদেশী আদর্শের ভিত্তিতে, রাজনৈতিক ও সামাজিক বিভাজনের ঊর্ধ্বে থেকে সাম্য ও ন্যায় ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ে সর্বদা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সকল জাতি-ধর্ম, নারী-পুরুষ ও সকল শ্রেনী-গোষ্ঠীর মানুষকে নিয়ে একটি অংশীদারিত্বমূলক, ন্যায়বিচারসম্পন্ন, জনকল্যাণমুলক, মানবিক, শান্তিকামী, সমৃদ্ধ ও সুসংহত গনতান্ত্রিক সমাজ গঠনে কাজ করাই আমাদের লক্ষ্য।
আমরা চাই বিভক্ত হয়ে পড়া সমাজকে ঐক্যবদ্ধ করতে। সকল মত ও পথের চিন্তা, মতামত ও পরামর্শকে মর্যাদা দিয়ে ভবিষ্যৎমূখী এক নতুন সংস্কৃতি প্রতিষ্ঠা করতে কাজ করে যাব। সকলের স্বার্থ সমুন্নত করে মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার সুরক্ষিত রেখে একটি উদার গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে “সাপ্তাহিক হিসাব” দৃঢ় ভাবে অঙ্গীকারাবদ্ধ।
দীর্ঘ সময় যাবত “সাপ্তাহিক হিসাব” ট্যাবলয়েড আকারে প্রকাশিত হয়েছে। নানা চড়াই উৎরাই পাড়ি দিয়ে আজ থেকে “সাপ্তাহিক হিসাব” নতুন আঙ্গিকে নতুন ধারায় “ম্যাগাজিন” আকারে প্রকাশনা শুরু করল। যাদের মেধা, শ্রম, পরামর্শ ও সহযোগিতায় “সাপ্তাহিক হিসাব” এই অবস্থানে এসেছে, তাদের সকলের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে প্রত্রিকার প্রতিষ্ঠাকালীন বার্তা সম্পাদক মরহুম জি.এম. ইকবাল হোসেনের রুহের জন্য আল্লাহতালার নিকট মাগফেরাত কামনা করছি।
সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং সকলের জন্য সুনীতি ও সুশাসন প্রতিষ্ঠিত হয় এই অঙ্গীকার নিয়ে “সাপ্তাহিক হিসাব” সবসময় আপনাদের পাশে থাকব। আমাদের স্লোগান, অন্তরালের সকল হিসাব এক কাগজে পাঠকের সামনে উপস্থাপন করা।
আগামীর পথচলায় আপনাদের মতামত ও গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করছি।
সকলের প্রতি রইল শুভেচ্ছা ও ভালবাসা।
এস.এম. জিয়াউর রহমান (লেলিন), সম্পাদক, সাপ্তাহিক হিসাব, নাটোর।

প্রকাশক ও সম্পাদক

কাজী গোলাম মোর্শেদ
প্রকাশককাজী গোলাম মোর্শেদ
এস. এম. জিয়াউর রহমান লেলিন
সম্পাদকএস. এম. জিয়াউর রহমান লেলিন

আমরা যা প্রকাশ করি

যোগাযোগ

যোগাযোগের পাতা