নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
অর্থ-বাণিজ্য

ছেঁড়া টাকার বিড়ম্বনা

ছেঁড়া টাকার বিড়ম্বনা

আমাদের দেশের হাটবাজারসহ সর্বত্রই ছেঁড়া টাকা এখন যেনো দারুণ এক বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে পাঁচ, দশ, বিশ, পঞ্চাশ বা শত টাকার ক্ষেত্রেও এই সমস্যা প্রকট। কেনাকাটায় বা কোনো লেনদেনে কে, কাকে, কীভাবে, কখন, কোথায় এই ছেঁড়া টাকা গুঁজে দেবেন তা আগে থেকে আন্দাজ করা মুশকিল। যারা টাকা লেনদেন কালে একটু সতর্কতা অবলম্বন করেন, তারা এ সমস্যায় অপেক্ষকৃত কম ভোগেন। তারা প্রধানত কারো দেওয়া টাকা হাতে নিয়েই তার পেছন দিকটা আগে ভালো করে চেক করেন। এভাবে প্রতিটি টাকা দেখে দেখে নিলে, ছেঁড়া টাকা হাতে আসার সম্ভাবনাটা কম থাকে। তাই বলে তারাও যে এই ছেঁড়া টাকা থেকে শতভাগ রক্ষা পান, তা কিন্তু নয়। এর মূল কারণ হচ্ছে কারো হাতে এই ছেঁড়া টাকা এলেই, তার সাথে শয়তানও আসে। কারণ অন্যের কাছে সেই টাকা হস্তান্তর না করা পর্যন্ত শয়তান আর তার পিছু ছাড়ে না। যেহেতু কারো কাছে ঐ টাকাই একমাত্র সম্বল। তাই কোনোভাবে একবার যদি সে টাকা হস্তান্তর করা যায়, তাহলে তখন তার মনে নেমে আসে কতো না অঢেল প্রশান্তি! কারণ অন্য হাতে সে টাকা স্থানান্তরের পূর্ব পর্যন্ত তা নিজের কাছে থাকলেও, সে টাকা থেকেও যেন নাই মনে হয়। তবে কোনো কোনো ছোটখাটো বেকারী বা ফ্যাক্টরি মালিকসহ কিছু কিছু দোকানদার কখনো সখনো খেয়ালে বা বে-খেয়ালে এমন ছেঁড়া টাকাও নিতে খুব একটা সমস্যা করেন না। কারণ তাদের মহাজনরাও এমন টাকা গ্রহণ করে থাকেন। যেহেতু তাদের রয়েছে ব্যাংকের সাথে নিয়মিত লেনদেন। অনেক সময় চলতি পথে কখনো সখনো কারো কারো কাছে প্রয়োজনের তুলনায় কম টাকা থাকে। সে সময় কোনো পণ্যের লেনদেন বা ভাঙতি হস্তান্তর কালে যদি সে টাকার পেছন দিকটা ঠিকমত দেখে না নেওয়া হয়, তাহলে পথে তাকে নানা ভোগান্তিতে পড়তে হয়। এ সমস্যায় প্রধানত রয়েছে ছেঁড়া; ফাটা; অতি পুরাতন; নোংরা; ল্যাছরা; আগুনে পোড়া; ফুটা; পানিতে ধোয়া; পট্টি লাগানো; কালো কালি লাগা বা রঙে চুবানো; আংশিক আগুনে পোড়া; হিরোইন খাওয়া টাকা; আবার কোনো কোনো টাকায় লেখা সেই "আই লাভ ইউ"; "তুমি আমার আলু + পটল; বেগুন + মূলা" বা আংশিক ঠিকানাসহ "আমি তোমার আর তুমি আমার"; "ওগো! আজও আমি তোমারই পথ চেয়েই আছি" -- এমন আরও অদ্ভুত কতো কিছু।
আবার ইদানিং কিছু কিছু ব্যাংক কর্তৃপক্ষও যেনো ছেঁড়া বা ত্রুটিপূর্ণ টাকা নিজেদের কাছে না রেখে, কৌশলে তা নোটের বান্ডিলের ভাঁজে ভাঁজে ঢুকিয়ে তাকে আবার বাজারে ছাড়েন। অনেকের মতে, ত্রুটিপূর্ণ টাকা সংগ্রহে ব্যাংক সমূহের অবহেলা এবং নতুন টাকা সরবরাহে ঘাটতিই নাকি এরূপ সংকটের মূল কারণ। এই ছেঁড়া বা ত্রুটিপূর্ণ টাকা দেশের ব্যাংকগুলোকে ফেরৎ গ্রহণের সরকারি নির্দেশ থাকলেও সে কাউন্টারে কেউ নেই। একপর্যায়ে সেই অফিসের আর এক কর্মচারীকে দেখে টাকা চেঞ্জ করার লোক কোথায় বললে বলেন স্টাফ-সংকট। তখন তাকে বললাম, ছেঁড়া টাকা বদলাতে চাওয়ার বাস্তবতাও দেখছি কম বিড়ম্বনাকর নয়। আমার মুখে একথাটা শুনে তখন কর্মচারিটি তখন মুচকি হাসি হাসলেন।