৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়া ইতিহাসে অম্লান অনন্তকাল
কখনো কখনো দেশের ইতিহাসে এমন এক সময় আসে সেই সময়ের ঘটনাবলী অন্যান্য ঘটনাকে ম্লান করে দেয়। এমন ব্যক্তির আবির্ভাব ঘটে যিনি জাতির চলার পথে গতি সঞ্চার করেন, নতুন দিক নির্দেশনা দেন, উদ্বুদ্ধ করেন আত্ম অনুসন্ধানে। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস তেমনি একটি ঘটনা। যা আমাদের দেশের অনেক ঘটনাকে ম্লান করে গৌরবময় ইতিহাস হয়ে আছে। আর এই ৭ই নভেম্বর ঘটনার মাধ্যেমে জাতির সামনে যে ব্যক্তির আবির্ভাব ঘটে, তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান এই জাতির চলার পথে নতুন করে গতি সঞ্চার করেন, নতুন দিক নির্দেশনা দেন, জাতি গঠনে উদ্বুদ্ধ করেন আত্ম অনুসন্ধানে।
অনেকেই প্রশ্ন করেন ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস কি এবং কেন হয়েছিল ? এই প্রশ্নের উত্তর জানতে আমাদেরকে পেছনে ফিরে যেতে হবে। বিশ্লেষণ করতে হবে অতীতের রাজনৈতিক অবস্থা।
১৯৭১ সালের স্বাধীনতা পূর্ববর্তী রাজনৈতিক ঘটনা কম বেশি আমরা সকলেই জানি। বিভিন্ন ঘটনার মাধ্যমে জাতির সামনে আসে ইতিহাসের সেই ভয়াল ২৫ শেষ মার্চ কালো রাত। সেই রাতে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তান সেনাবাহিনী তাদের হেফাজতে পাকিস্তানের নিয়ে যায়। আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রায় সকলেই আত্মগোপনে চলে যায়। পাকিস্তান বাহিনী এদেশের মানুষের ওপর গণহত্যা শুরু করে। নেতৃত্ব শুন্য এ দেশের মানুষ দিক-বিদিক পালিয়ে ঘুরছে। দেশের মানুষ রুখে দাঁড়াবার জন্য কারো দিকনির্দেশনার অপেক্ষা করছিল। ঠিক সেই উত্তাল সময় বেতারে ভেসে আসে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বাঙালি জাতি পায় যুদ্ধের নতুন দিক নির্দেশনা। জাতির ক্রান্তি লগ্নে জিয়াউর রহমানের এই আবির্ভাব দেশের মানুষকে রুখে দাঁড়াবার শক্তি সঞ্চার করে।
মেজর জিয়া শুধু স্বাধীনতার ঘোষণাই দেন নাই। তিনি নিজে জেড ফোর্স এর সর্বাধিনায়ক হিসাবে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৬ই ডিসেম্বর মুক্ত হয় বাংলাদেশ। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে আত্মপ্রকাশ করে আমাদের প্রিয় বাংলাদেশ। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়। শেখ মুজিবুর সরকার দেশ ও জাতি গঠনের বদলে ব্যক্তি ও গোষ্ঠীগত লক্ষ্য ও উদ্দেশ্য সাধনে ব্যস্ত হয়ে পড়ে। ফলে দেশে তৈরি হয় এক চরম নৈরাজ্য। আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটে। চুরি ছিনতাই ডাকাতি দখল লুটপাটে জনজীবন অতিষ্ট হয়ে পড়ে। অর্থনৈতিক মন্দা ও দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মানুষের জীবনযাত্রা থমকে দাঁড়ায়। দেশে দেখা দেয় দুর্ভিক্ষ। ঘটতে থাকে একের পর এক ব্যাংক ডাকাতির ঘটনা। খুন জখম যেন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়ায়। সব মিলিয়ে দেশ চলে যায় এক নৈরাজ্যকর পরিস্থিতিতে।
দেশের এমন প্রেক্ষাপটে শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছিল। গণতান্ত্রিক ব্যবস্থা বাতিল করে এক দলীয় শাসন বাকশাল কায়েম করায় সর্বত্র দেখা দেয় অসন্তোষ। কারণ গণতন্ত্রের জন্য মানুষ বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল। আর সেই গণতন্ত্রকে বাতিল করে এক দলীয় শাসন বাকশাল করা হয়েছিল। শেখ মুজিবুর রহমান নিজেকে দেশের আমৃত’্য রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন।
ঠিক এমন পটভূমিতে ঘটে সেই ১৫ ই আগস্ট। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট একদল সেনা সদস্য শেখ মুজিবকে সপরিবারে হত্যা করে। বিদ্রোহী সেনা সদস্যের নেতৃত্ব দেন মেজর ফারুক মেজর ডালিম মেজর রশিদ। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট এর ঘটনাবলীর মধ্য দিয়ে খন্দকার মোস্তাক আহমেদ নিজেকে রাষ্ট্রপতি ঘোষনা করে ক্ষমতায় অধিষ্ঠিত হন। খন্দকার মোস্তাক সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা ও গণতন্ত্রের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে ব্যর্থ হন। দেশে চরম অরাজক পরিস্থিতির তৈরি হয়।
এরপর ৩ নভেম্বর ১৯৭৫ খালেদ মোশারফ এর নেতৃত্বে সংঘটিত হয় আরেকটি সেনা অভ্যুত্থান। সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দী করা হয় এবং খালেক মোশারফ নিজেকে সেনাবাহিনী প্রধান হিসাবে ঘোষণা করেন। রাষ্ট্রপতি ঘোষণা করা হয় বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। প্রশাসন সেনাবাহিনীর মাঝে চেন অব কমান্ড পুরোপুরি ভেঙ্গে পড়ে। সর্বত্র ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলতা, তৈরি হয় এক অরাজক পরিস্থিতির। এমন প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পতিত হয় হুমকির মুখে।
দেশের সেই প্রেক্ষাপটে ৭ই নভেম্বর ভোরের আলো ফোটার আগেই ঢাকা সেনানিবাসে পাল্টা সিপাহী বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। বিশৃংখল সৈনিকদের একটি অংশ শ্লোগান দিতে দিতে সেনানিবাস থেকে রাস্তায় নেমে আসে এবং বন্দি জিয়াউর রহমানকে মুক্ত করে। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে তৎকালীন সেনাবাহিনী প্রধান জিয়াউর রহমান ক্ষমতার পাদপীঠে অধিষ্ঠিত হন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুধু স্বাধীনতার জন্য যুদ্ধ ছিল না, ছিল মুক্তিরও লড়াই। এ লড়াই ছিল শোষণের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে মুক্তির জন্য। তাই প্রতিটা মানুষের মাঝে প্রশ্ন দেখাদেয়। স্বাধীন বাংলাদেশে কতটা মিলেছে এই মুক্তি?
ইতিহাস প্রমাণ করে, ৭ই নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের পূর্বে বাংলাদেশকে সুস্থ, স্বাভাবিক, স্বাধীন, সার্বভৌম, শক্তিমান, সমৃদ্ধিশালী ও প্রগতিশীল রাষ্ট্ররূপে গড়ে তোলার যথার্থ কর্মসূচি কোনো রাজনৈতিক দলই গ্রহণ করেনি।
বিএনপি প্রথম দলের গঠনতন্ত্রে লক্ষ্য ও উদ্দেশ্য অংশের ২(ক) ধারায় বলেছে, “বাংলাদেশি জাতীয়তাবাদ ভিত্তিক ইস্পাতকঠিন গণ-ঐক্যের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও গণতন্ত্র সুরক্ষিত ও সুসংহত করা তাদের রাষ্ট্রিয় গন্তব্য”।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের নেতৃত্ব গ্রহন করার পর নতুন বাংলাদেশ বির্নিমানে লড়াই শুরু করেন। সে লড়াই শোষণের বিরুদ্ধে, সে লড়াই বঞ্চনার বিরুদ্ধে, সে লড়াই বৈষম্যের বিরুদ্ধে, সে লড়াই অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে, সে লড়াই অর্থনৈতিক আগ্রাশনের বিরুদ্ধে, সে লড়াই স্বাধীনতা-সার্বভৌমত্ব পূনরুদ্ধারের লড়াই।
এই লড়াই করতে গিয়ে, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধীদের চক্রান্তে, একদল বিপথগামী সেনা সদস্যদের দ্বারা চট্রগ্রাম সার্কিট হাউসে শহিদ হন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতা, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্খার প্রতিক, সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের মৃত্যুতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুনঃরায় হুমকির মুখে পতিত হয়। বন্ধ হয়েযায় গণতন্ত্র, শুরু হয় এশাদের একনায়কতন্ত্র। তারপরের ইতিহাস আপনাদের সকলেরই জানা আছে।
জিয়াউর রহমান হচ্ছেন গণতন্ত্রের প্রাণপুরুষ। বহুদলীয় গনতান্ত্রিক বাংলাদেশের স্থপতি।
শহিদ জিয়ার ছিল সুদূরপ্রসারী দৃষ্টি।তিনি ছিলেন ভিশনারি, এক স্বপ্নদ্রষ্টা। তিনি বাংলাদেশকে একটি সত্যিকার ও শক্ত গণতান্ত্রিক ভিত্তির ওপরে দাঁড় করাতে চেয়েছিলেন। আনতে চেয়েছিলেন অর্থনৈতিক মুক্তি।দিতে চেয়েছিলেন জাতিকে সম্মান আর গৌরব। জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। নানা কারণে তিনি দেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ে স্থান করে নিয়েছেন। তার সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম, নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলী এ দেশের গণমানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। তিনি ছিলেন একজন পেশাদার সৈনিক। তা সত্ত্বেও সাধারণ মানুষের কাছে, জিয়াউর রহমানের যে গ্রহণযোগ্যতা ছিল, দেশের মানুষ তাঁকে যে ভালবাসার স্থানে বসিয়েছিলেন, অন্য কোনো রাষ্ট্রনায়কের ভাগ্যে তা জোটেনি।
বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর কার্যকলাপ প্রমান করে। বিগত ৫০ বছর যাবত বিএনপি, বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্র বা জাতি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য জনগনের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাচ্ছে। তাই আজ বিএনপি বাংলাদেশের মানুষের মনি কোঠায় স্থান করে নিয়েছে। বিএনপি আজ বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দলের স্থান দখল করে আছে।
আমরা সকেলেই বলে থাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা। আর আমি বলব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তাই নন, তিনি একাধারে বাংলাদেশে বহুদলিয় গনতন্ত্রের প্রবক্তা ও প্রতিষ্ঠাতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বহুদলীয় গনতন্ত্রের স্বপ্নই দেখেন নাই। তিনিই প্রথম বাংলাদেশে বহুদলীয় গনতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন ও বাস্তবায়ন করেছিলেন। তাই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বহুদলীয় গনতন্ত্রের ইতিহাসে জিয়াউর রহমানের নাম উজ্জল নক্ষত্র হিসাবে যুগযুগ ধরে আলো ছড়াবে। যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বহুদলীয় গনতন্ত্রের ইতিহাসে জিয়াউর রহমানের নাম স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বহুদলীয় গনতন্ত্রে বিএনপিই হচ্ছে সর্বস্তরের মানুষের নিকট আস্থা, বিশ্বাস ও নির্ভরতার জায়গা। বর্তমানে বাংলাদেশে ৭৫ পরবর্তী সময়ের মতো ক্রান্তিকাল অতিক্রম করছে! দেশের এই সংকটময় অবস্থায় আমাদেরকে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং সকলকে সতর্ক থাকতে হবে! তাই আমাদের সকলকে ইস্পাত কঠিন ঐক্য ধারণ করতে হবে এবং ঐক্যবদ্ধ বিএনপি-ই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে জাতি প্রত্যাশা করে। তাই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস এর সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির নাম ইতিহাসে অম্লান হয়ে থাকবে অনন্তকাল।
