নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
বিশেষ প্রতিবেদন

নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। একই সঙ্গে হত্যারকারীদের গ্রেফতার করে দ্রুতবিচার ট্রাইবুনালে বিচারের দাবি জানানো হয়। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের কানাইখালিতে সর্বস্তরের সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এনটিভির সিনিয়র সাংবাদিক হালিম খান, একাত্তর টিভির সিনিয়র সাংবাদিক বুলবুল আহমেদ, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার নাজমুল হাসান, এখন টিভির সাংবাদিক মাহবুব হোসেন,চ্যানেল ওয়ানের নাটোর প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার দেবাশীষ কুমার সরকার প্রমুখ। এসময় বক্তারা বলেন,সাংবাদিক আলিফের হত্যারকারীদের গ্রেফতার করে দ্রুতবিচার ট্রাইবুনালে বিচার করতে হবে। আলিফের ওপর হামলা ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। দুর্নীতি, অনিয়ম, মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতায় ভুগতে হলে মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিককে যেন জীবন দিতে না হয়, সে জন্য সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিক আলিফকে হত্যার হুমকি ও হামলার আশঙ্কার বিষয়টি আগেই প্রশাসনকে জানানো হয়েছিল। এরপরও তার নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। দ্রুত আলিফ হত্যাকারীদের আইনের আওতায় এসে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।