নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
অপরাধ পরিক্রমা

নাটোরে ভেজাল ধান-গমের বীজ প্যাকেটজাতের দায়ে জরিমানা

নাটোরের নলডাঙ্গায় ভেজাল ধান ও গমের বীজ প্যাকেটজাত ও মজুদ করার দায়ে রবিউল বীজ ভান্ডারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত শনিবার বিকেলে উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের একটি ধান ভাঙানোর মিলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখানে ভেজাল ধান ও গমের বীজ প্যাকেটজাত ও মজুদের প্রমাণ পাওয়া যায়। এসব বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ ছিল না। এ ছাড়া ঠাকুরগাঁও ও ঢাকার লালমাটিয়ার নাম-ঠিকানা ব্যবহার করা মোড়কে বীজ পাওয়া গেলেও সেগুলোর বৈধ কাগজপত্র দেখাতে পারেননি প্রতিষ্ঠানের মালিক রবিউল আওয়াল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।