নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
অপরাধ পরিক্রমা

নাটোরের সিংড়ায় চৌগ্রাম-কালিগঞ্জ সড়কে ডাকাত আতঙ্ক সন্ধ্যা নামলেই তাণ্ডব, রাতে চলাচলে চরম জনদুর্ভোগ

নাটোরের সিংড়ায় চৌগ্রাম-কালিগঞ্জ সড়কে ডাকাত আতঙ্ক  সন্ধ্যা নামলেই তাণ্ডব, রাতে চলাচলে চরম জনদুর্ভোগ

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম-কালিগঞ্জ সড়কে তীব্র ডাকাত আতঙ্ক বিরাজ করছে। দীর্ঘদিন ধরে এই সড়কটিতে সন্ধ্যা নামলেই শুরু হয় সংঘবদ্ধ ডাকাত দলের তান্ডব। এরই ধারাবাহিকতায় গত ০৮ নভেম্বর ২০২৬ রাতে সড়কটির ছোট চৌগ্রাম এলাকায় রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে, যা স্থানীয় বাসিন্দাদের মাঝে নতুন করে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। ফলে এই রুটে যাতায়াতকারী হাজারো মানুষের রাতের চলাচল এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং সাধারণ মানুষ ও চালকদের মাঝে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ।
স্থানীয় ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, চৌগ্রাম-কালিগঞ্জ সড়কটি এই অঞ্চলের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে সড়কটির বেশ কিছু নির্জন এলাকা ও বাঁকগুলোতে কোনো ল্যাম্পপোস্ট বা আলোর ব্যবস্থা না থাকায় রাত গভীর হওয়ার সাথে সাথে তা অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়। বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত দেশীয় ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ওত পেতে থাকে ডাকাত দলের সদস্যরা। তারা সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা এবং পণ্যবাহী গাড়ি থামাতে অভিনব কায়দা ব্যবহার করে। নির্জন স্থানে বড় বড় গাছ কেটে রাস্তায় ফেলে কৃত্রিম প্রতিবন্ধকতা তৈরি করে তারা। এরপর গাড়িগুলো থামতে বাধ্য হলে যাত্রীদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল লুটে নেয়।
এক ভুক্তভোগী ব্যবসায়ী জানান, তিনি কালিগঞ্জ বাজার থেকে ব্যবসা শেষ করে রাতে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছোট চৌগ্রাম এলাকায় পৌঁছামাত্র তিনি দেখেন রাস্তার ওপর মস্ত বড় গাছ ফেলে রাখা হয়েছে। গাড়ি থামানোর সাথে সাথেই ঝোপঝাড় থেকে দেশীয় অস্ত্রে শস্ত্র একদল ডাকাত বেরিয়ে এসে তার গতি রোধ করে। অস্ত্রের মুখে তাকে জিম্মি করে মারধর করা হয় এবং তার কাছে থাকা নগদ টাকা ও মূল্যবান মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। দীর্ঘদিন ধরেই ছোট চৌগ্রাম এলাকায় একই পয়েন্টে এমন ঘটনা ঘটছে।
ব্যবসায়ী ও পরিবহন চালকরা জানান, ডাকাত আতঙ্কের কারণে রাত ৮টার পর এই সড়কে সব ধরণের যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। জরুরি প্রয়োজনে কোনো গাড়ি চললেও তা চরম জীবন ও মালের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এর ফলে নাটোর, সিংড়াসহ পার্শ্ববর্তী এলাকার সাথে কালিগঞ্জের রাতের যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটির ছোট চৌগ্রাম এলাকাটি এমনিতেই বেশ নির্জন, যার পূর্ণ সুযোগ নিচ্ছে অপরাধীরা। প্রতিনিয়ত গাছ কেটে রাস্তায় ফেলে এমন তান্ডব চললেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ০৮ নভেম্বরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং ডাকাতদের নিয়মিত তান্ডব বন্ধে সড়কটিতে দ্রুত স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন অথবা নিয়মিত রাত্রিকালীন পুলিশি টহল জোরদার করার জোর দাবি জানিয়েছেন।
এই বিষয়ে স্থানীয় থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ছোট চৌগ্রাম এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই চক্রের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সড়কটিতে পুলিশের নজরদারি ও রাত্রিকালীন টহল আরও জোরদার করা হবে।