নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
ক্রীড়াঙ্গন

নতুন রুপে পুনরায় চালু হলো নাটোর আধুনিক ষ্টেডিয়ামের জিমনেসিয়াম

নতুন রুপে পুনরায় চালু হলো নাটোর আধুনিক ষ্টেডিয়ামের জিমনেসিয়াম

০১ নভেম্বর ২০২৬ (রবিবার) দীর্ঘ প্রতীক্ষার পর নতুন সাজে ও আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে পুনরায় চালু হয়েছে নাটোর আধুনিক স্টেডিয়ামের জিমনেসিয়াম। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জানান, স্থানীয় তরুণ ও ক্রীড়াবিদদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের কথা মাথায় রেখেই জিমনেসিয়ামটি নতুন রূপে সংস্কার করা হয়েছে। তিনি আরও বলেন, "সুইমিং পুলটি চালুর ব্যাপারে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত। আশা করছি আগামী ১৫ দিনের মধ্যেই নাটোরে আধুনিক সুইমিং পুলের সেবা চালু হবে।"
এদিকে জিমনেসিয়াম প্রাঙ্গণে আয়োজিত স্কেটিং কার্যক্রমে অংশ নিয়ে নাটোরের পুলিশ সুপার তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আহ্বান জানান। শরীরচর্চা ও মানসিক বিকাশে স্কেটিংয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "বর্তমান সময়ে তরুণদের মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে নিজেকে সুস্থ ও ফিট রাখতে স্কেটিংয়ের কোনো বিকল্প নেই।"
জিমনেসিয়ামের আধুনিকায়ন এবং সুইমিং পুল চালুর এই ঘোষণায় নাটোরের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্থানীয় ক্রীড়ানুরাগীরা মনে করছেন, এই উদ্যোগের ফলে জেলায় নতুন নতুন অ্যাথলেট তৈরি হবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা আরও বৃদ্ধি পাবে।