নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
স্মরণীয়-বরণীয়

খ্যাতনামা রাজনীতিক ও আইনজীবী ব্যরিষ্টার আশরাফ আলী খান চৌধুরী

খ্যাতনামা রাজনীতিক ও আইনজীবী ব্যরিষ্টার আশরাফ আলী খান চৌধুরী

নাটোর থেকে অবিভক্ত বাংলার বঙ্গীয় আইন পরিষদের নির্বাচিত সদস্য মরহুম ব্যরিষ্টার আশরাফ আলী খান চৌধুরী। তিনি ১৮৭৮ সালে নাটোরের সম্ভ্রান্ত চৌধুরী জমিদার বাড়ীতে জন্মগ্রহণ করেন।
আশরাফ আলী খান চৌধুরীর পিতা খান বাহাদুর মৌলভি মোহাম্মদ এরশাদ আলী খান চৌধুরী ছিলেন অবিভক্ত বাংলার একজন স্বনামধন্য রাজনীতিবিদ এবং নাটোরের জমিদার। ১৮৯০-এর দশকে তার একক প্রচেষ্টায় নারদ নদের তীরে প্রতিষ্ঠিত হয় 'মাদ্রাসা-ই-আঞ্জুমানিয়া', যা পরবর্তী সময়ে জিন্নাহ মেমোরিয়াল হাই স্কুল এবং বর্তমানের ঐতিহ্যবাহী নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় হিসেবে পরিচিত। তিনি ১৮৯১ সাল থেকে নাটোর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং শহরের রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে অনন্য ভূমিকা রাখেন। ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার পর, তিনি দলটির নাটোর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব নেন এবং মুসলিম সমাজকে রাজনৈতিকভাবে সচেতন করতে অগ্রণী ভূমিকা পালন করেন।
ব্রিটিশ ভারতে প্রবর্তিত ভারত শাসন আইন ১৯১৯ (গড়হঃধমঁ-ঈযবষসংভড়ৎফ জবভড়ৎসং)-এর অধীনে ১৪০ সদস্যের বঙ্গীয় ব্যবস্থাপক সভা গঠন করার সিদ্ধান্ত হয়। এরশাদ আলী খান ১৯২০ সালে রাজশাহী উত্তর (মুসলিম) আসন থেকে বঙ্গীয় ব্যবস্থাপক সভার (ইবহমধষ খবমরংষধঃরাব ঈড়ঁহপরষ) সদস্য (গ.খ.ঈ.) নির্বাচিত হন। বঙ্গীয় ব্যবস্থাপক সভায় তিনি বাঙালি মুসলমানদের শিক্ষাগত ও সামাজিক অধিকার আদায়ে ভূমিকা রাখেন। তিনি বঙ্গীয় ব্যবস্থাপক সভার একজন অন্যতম প্রভাবশালী সদস্য ছিলেন।
ব্রিটিশ সরকার কর্তৃক জনকল্যাণমূলক কাজের স্বীকৃতিস্বরূপ তাকে 'খান বাহাদুর' উপাধিতে ভূষিত করা হয়।
অবিভক্ত বাংলার এই দূরদর্শী ও জনকল্যাণকামী রাজনৈতিক ব্যক্তিত্ব খান বাহাদুর মৌলভি মোহাম্মদ এরশাদ আলী খান চৌধুরী ১৯২৮ সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার পুত্র ব্যরিষ্টার আশরাফ আলী খান চৌধুরী জমিদারি ও রাজনৈতিক উত্তরাধিকার লাভ করেন।
আশরাফ আলী খান চৌধরীর মা, মাসিরুন্নেসা খানুম ছিলেন শাহজাদপুরের জমিদারের একমাত্র সন্তান এবং তিনি শেষ পর্যন্ত শাহজাদপুর জমিদারির উত্তরাধিকারী হন।
আশরাফ আলী খান ১৯০৯ সালে ব্যারিস্টারি পড়ার জন্য বিলেত যান এবং লন্ডনের ইনস অফ কোর্টে বারে যোগ দেন । ১৯১২ সালে ব্যারিস্টারি পাস করে ফিরে এসে তিনি কোলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। অল্প দিনেই তিনি আইন পেশায় খ্যাতি অর্জন করেন। কিছুকাল তিনি কলকাতা হাইকোর্টের ডেপুটি লিগ্যাল রিমেমব্রান্সার (ডিএলআর) হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৩২ সালে, খান চৌধুরী কলকাতা হাইকোর্টের বিচারক পদের প্রস্তাব প্রত্যাখ্যান করে রাজনীতিতে কর্মজীবন গড়ার সিদ্ধান্ত নেন।
আশরাফ আলী চৌধুরীর রাজনৈতিক জীবনের হাতেখড়ি তাঁর পিতা এরশাদ আলী খান চৌধুরীর কাছে। তবে তাঁর রাজনৈতিক কর্মকান্ডের দিশারী ছিলেন টাঙ্গাইল জেলার ধনবাড়ির জমিদার সৈয়দ নওয়াব আলী চৌধুরী। সৈয়দ নবাব আলী চৌধুরীর পৃষ্ঠপোষকতায়, আশরাফ খান চৌধুরী পূর্ববঙ্গ ও আসাম প্রাদেশিক মুসলিম শিক্ষা সমিতির একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
ব্যরিষ্টার আশরাফ আলী খান চৌধুরীর পিতার মৃত্যুর পর ১৯২৮ সালে, তিনি নাটোরের প্রতিনিধিত্ব করে বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন। ১৯৩৫ সালে “বঙ্গীয় ব্যবস্থাপক সভা” এর নাম পরিবর্তন করে “বঙ্গীয় আইন পরিষদ” করা হয়। ১৯৩৭ সালে প্রথম “বঙ্গীয় আইন পরিষদ” এর নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত আইন পরিষদ নির্বাচনে সর্বভারতীয় মুসলিম লীগের প্রার্থী ছিলেন ব্যরিষ্টার আশরাফ আলী খান চৌধুরী ও কৃষক প্রজা পার্টির হাবীবুর রহমান (হাবু মিয়া)। সেই নির্বাচনে হাবীবুর রহমানকে অল্প ভোটের ব্যাবধানে পরাজিত করে নাটোর জেলা থেকে প্রথম বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন ব্যরিষ্টার আশরাফ আলী খান চৌধুরী। এ সময় তিনি বঙ্গীয় আইন পরিষদের ডেপুটি স্পিকার হিসেবে মৃত্যুর পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করেন। ব্যরিষ্টার আশরাফ আলী খান চৌধুরী ১৯৪১ সালের ৮ ডিসেম্বর ব্রিটিশ ভারতে পশ্চিমবঙ্গের কলকাতার তিনি মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে সমাহিত করা হয়। ব্যরিষ্টার আশরাফ আলী খান চৌধুরীর এক পুত্র ও ছয় কন্যাসহ মোট সাত সন্তান ছিল। তাঁর কন্যা রাবিয়া আইনজ্ঞ হামুদুর রহমানকে বিয়ে করেন, যিনি পরবর্তীতে ১৯৬৮ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ গণহত্যার সমাপ্তির পর পাকিস্তানের যুদ্ধ তদন্ত কমিশনের নেতৃত্ব দেন।

সুত্র- উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ ও তার পরিবার সংগ্রহে- এস.এম. জিয়াউর রহমান লেলিন