নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
সম্পাদকীয়

একমাত্র সড়কের শৃঙ্খলাই রোধ করতে পারে দুর্ঘটনা

সম্প্রতি বনপাড়ার দুর্ঘটনা প্রমান করে সড়ক দুর্ঘটনা বর্তমানে একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে। প্রতিদিন সড়ক দুর্ঘটনা অসংখ্য প্রাণ কেড়ে নিচ্ছে এবং পরিবারগুলোকে পঙ্গু করে দিচ্ছে। এ জন্য শুধু চালকদের দায়ী না করে পুরো সড়ক ব্যবস্থাকে নিরাপদ করার ওপর জোর দিতে হবে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য চালক, পথচারী, সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশেষজ্ঞদের যৌথ অংশগ্রহণ প্রয়োজন।
উত্তরাঞ্চলে প্রবেশের প্রধান সড়ক হিসাবে পরিচিত বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কটি আজ যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। ঢাকা থেকে নাটোর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সহ বৃহত্তর উত্তরাঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কটি আজ দুর্ঘটনার কেন্দ্রে পরিণত হয়েছে। সরু জরাজীর্ণ মহাসড়ক, ঝুঁকিপূর্ণ বাঁক, মহাসড়কের সঙ্গে অপরিকল্পিত সংযোগ সড়ক, মহাসড়কের পাশে অবৈধ বাজার ও যানবাহনের বেপরোয়া গতি সব মিলিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আর ঝরে পড়ছে অসংখ্য জীবন এবং পঙ্গুত্ববরণ করছেন অনেকেই। সড়ক ব্যবহারকারী ও সাধারণ মানুষ এখান থেকে মুক্তি চায়। তাই সর্বমহলের দাবি নাটোর-বনপাড়া ও বনপাড়া - হাটিকুমরুল এই ব্যাস্ত মহাসড়কটি অতি দ্রুত ৪ লেন নয় ৬ লেনে উন্নীত করতে হবে এবং পরিকল্পিত ডিজাইন করে মহাসড়কটি নির্মাণ করতে হবে। তবেই সড়ক দুর্ঘটনা কমানোর সম্ভব বলে সচেতন মহল মনে করেন। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানি এবং পঙ্গুত্ব বরণের ঘটনা শুধু ব্যক্তি বা পরিবারের বিপর্যয় নয়, বরং এটি জাতীয় অর্থনীতির জন্যও একটি বড় ধাক্কা। সড়ক দুর্ঘটনা রোধে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, আইন প্রয়োগকারী সংস্থা, পরিবহন মালিক-শ্রমিক এবং সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
আমাদেরকে নাটোর-বনপাড়া ও বনপাড়া - হাটিকুমরুল সড়ক দুর্ঘটনার কারণসমূহ চিহ্নিত করতে হবে-
প্রথমত সরু জরাজীর্ণ মহাসড়ক, ঝুঁকিপূর্ণ বাঁক, মহাসড়কের সঙ্গে অপরিকল্পিত সংযোগ সড়ক, মহাসড়কের পাশে অবৈধ বাজার দুর্ঘটনার প্রধান কারন বলে মনে করা হয়।
বেপরোয়া গতি: নির্ধারিত সীমা অতিক্রম করে গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম কারণ।
অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক: যথাযথ প্রশিক্ষণ ও লাইসেন্স ছাড়াই অনেকে ভারী বা দ্রুতগতির যানবাহন পরিচালনা করাও দুর্ঘটনার একটি কারন।
ত্রুটিপূর্ণ যানবাহন: ফিটনেসবিহীন ও লক্কড়ঝক্কড় মোটরযান রাস্তায় চালানোর ফলে ব্রেক ফেলসহ বিভিন্ন কারিগরি ত্রুটির ফলেও দুর্ঘটনা ঘটে থাকে।
ট্রাফিক আইন অমান্য করা: সিগন্যাল না মানা, ওভারটেক করার প্রবণতা এবং পথচারীদের যত্রতত্র রাস্তা পারাপার হতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটে।
এক সড়কে বিভিন্ন প্রকার যনবাহন: আমাদের দেশে এক সড়কে দ্রুতগতি ও ধীরগতির যানবাহন রিকশা, ভ্যান, নসিমন সহ বিভিন্ন প্রকারের যানবাহন চলাচলের ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনা রোধে যে সকল সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন:
প্রথমত নাটোর-বনপাড়া ও বনপাড়া - হাটিকুমরুল এই ব্যাস্ত মহাসড়কটি অতি দ্রুত ৬ লেনে উন্নীত করতে হবে। সড়কে পর্যাপ্ত আলো, স্পষ্ট সাইনবোর্ড, জেব্রাক্রসিং এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে সড়ক ও বাঁক নির্মাণ করতে হবে। মহাসড়কের বিপজ্জনক মোড় বা ব্ল্যাক স্পট চিহ্নিত করে দ্রুত সংস্কার করা এবং লেন বিভাজক (ডিভাইডার) স্থাপন করা। পথচারীদের নিরাপদ পারাপারের জন্য পর্যাপ্ত ফুটওভার ব্রিজ, আন্ডারপাস এবং জেব্রা ক্রসিং তৈরি ও তা ব্যবহারে বাধ্য করা। লক্কড়ঝক্কড় ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল কঠোরভাবে বন্ধ করতে হবে এবং নিয়মিত যানের পরীক্ষা নিশ্চিত করতে হবে। ট্রাফিক আইন অমান্যকারী, বেপরোয়া চালক এবং আইন লঙ্ঘনকারীদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানের প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ, আধুনিক এবং দুর্নীতিমুক্ত করা। গতিসীমা মানা, সিটবেল্ট ও হেলমেট ব্যবহার নিশ্চিত করা এবং মদ্যপান বা বেপরোয়াভাবে গাড়ি চালানো রোধে আইন প্রয়োগ জোরদার করতে হবে।
চালকদের জন্য নিয়মিত পেশাদার প্রশিক্ষণ এবং মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা। চালকদের নিয়মিত চোখের পরীক্ষা করা জরুরি। দূরপাল্লার চালকদের একটানা অতিরিক্ত সময় গাড়ি চালানো নিষিদ্ধ করা এবং পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দেওয়া জন্য মহাসড়কে বিশ্রামাগার তৈরি প্রয়োজন। সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নিতে চালকের সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ এবং আধুনিক সড়ক পরিকাঠামো নিশ্চিত করা জরুরি।
সড়ক দূর্ঘটনা রোধ কোনো একক সংস্থার দায়িত্ব নয়। পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী এবং সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করলেই কেবল সড়ক দুর্ঘটনা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব। তাই সড়কে স্থায়ী শৃঙ্খলা আনতে একটি সুনির্দিষ্ট কৌশলগত মহাপরিকল্পনা বাস্তবায়ন করা প্রয়োজন।
একমাত্র সড়কের স্থায়ী শৃঙ্খলাই রোধ করতে পারে দুর্ঘটনা।