নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
অপরাধ পরিক্রমা

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, সিংড়ায় সাবেক ছাত্রলীগ নেতা খালিদ গ্রেপ্তার।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, সিংড়ায় সাবেক ছাত্রলীগ নেতা খালিদ গ্রেপ্তার।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আবু হুরায়রা ওরফে খালিদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নাটোরের সিংড়া পৌর এলাকার বালুয়াবাসুয়া মহল্লায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার খালিদ হাসান রংপুর বেতারের বরখাস্তকৃত টেকনিশিয়ান এবং সিংড়া পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নাম ও তাঁর কার্যালয়ের স্টাফ পরিচয় ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, রাজনৈতিক পদ পাইয়ে দেওয়া এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে ডিজিটাল মাধ্যম ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন তিনি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশের অপরাধ রেকর্ড বা পিসিপিআর (PCPR) পর্যালোচনায় খালিদ হাসানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক পূর্বের মামলার তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের মধ্যে নাটোরের সিংড়া, ঢাকার পল্টন ও সাভার, জামালপুর সদর এবং বগুড়ার গাবতলী থানাসংশ্লিষ্ট মামলার উল্লেখ রয়েছে।

প্রাপ্ত নথি অনুযায়ী, ২০২৩ সালের ১৮ অক্টোবর ঢাকার পল্টন থানায় এফআইআর নম্বর ৪৫-এর একটি মামলায় দণ্ডবিধির ৪১৯, ৪০৬, ৫০০ ও ৩৪ ধারা উল্লেখ রয়েছে। একই বছরের ১৬ জানুয়ারি সাভার থানায় এফআইআর নম্বর ৩৭-এর একটি মামলায় দণ্ডবিধির ৪১৯, ৩৮৫ ও ৩৮৬ ধারা উল্লেখ করা হয়েছে।