নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
টুকরো খবর

লালপুরে জামায়াতের নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

লালপুরে জামায়াতের নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত উপজেলা আমীরসহ ২০২৭-২০২৮ সেশনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) গোপালপুর মহিলা ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত লালপুর উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদকে শপথ পাঠ করান নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক মীর নূরুল ইসলাম। পরে নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ ইউনিয়ন আমীরদের শপথ পাঠ করান।
২০২৭-২০২৮ সেশনের জন্য লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মাসুদ রানা। সহকারী সেক্রেটারি হয়েছেন হাফেজ আফজাল হোসেন ও মহসিন আলম।
এ ছাড়া উপজেলার ১০টি ইউনিয়ন ও গোপালপুর পৌরসভার আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন—লালপুর ইউনিয়নে কামারুজ্জামান চঞ্চল, ঈশ্বরদী ইউনিয়নে গোলাম রব্বানী সুমন, চংধুপই ইউনিয়নে হাসমত আলী হাসু, আরবাব ইউনিয়নে মাওলানা আব্দুর রব, বিলমাড়ীয়া ইউনিয়নে আনেজউদ্দিন, দুয়ারিয়া ইউনিয়নে আশরাফুল ইসলাম মান্না, ওয়ালিয়া ইউনিয়নে মাওলানা লোকমান হাকিম, দুড়দুড়িয়া ইউনিয়নে আব্দুস সামাদ, এবি ইউনিয়নে শরিফুল ইসলাম সোহাগ এবং কদিমচিলান ইউনিয়নে আব্দুর রাজ্জাক। গোপালপুর পৌরসভার আমীর নির্বাচিত হয়েছেন হাফেজ আমিরুল ইসলাম।
শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত দায়িত্বশীলরা নিজ নিজ সাংগঠনিক দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।