পুঠিয়ায় নমুনা শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় নমুনা শস্য কর্তন
ও কৃষক-কৃষাণীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার সময় পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর এলাকার ফসলি মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত নমুনা শস্য কর্তন ও কৃষক কৃষাণীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল, কৃষি মন্ত্রীর একান্ত সচিব, যুগ্ম সচিব খোরশেদ আলম, এনামুল হক ও কামরুল হাসান, উপসচিব শহিদুল্লাহ ও আতিকুর রহমান, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকারসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠানে কৃষক-কৃষাণীদের সঙ্গে কৃষির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে ফসলের উৎপাদন পরিস্থিতি, উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
