নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
টুকরো খবর

নাটোরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী শাহ মোহাম্মদ শহীদুল হক

নাটোরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী শাহ মোহাম্মদ শহীদুল হক

নাটোরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন শাহ মোহাম্মদ শহীদুল হক। গত ৯ নভেম্বর তিনি নাটোরে তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি বগুড়া এলজিইডি কার্যালয়ে রুরাল আরবান ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) উপপ্রকল্প পরিচালক (ডিপিডি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নাটোরের সদ্য সাবেক নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন। শাহ মোহাম্মদ শহীদুল হকের বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকায়। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পড়াশোনা শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া জাপান থেকেও বিশেষ প্রশিক্ষণ ও অর্জনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০০৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে যোগদানের মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। চাকরিজীবনের প্রথম কর্মস্থল ছিল রাজশাহী জেলার সদর উপজেলা কার্যালয়। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নতুন কর্মস্থলে যোগদানের পর শাহ মোহাম্মদ শহীদুল হক বলেন, নাটোর জেলার সার্বিক উন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো নির্মাণে কাজের গুণগত মান নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। উন্নয়ন প্রকল্পের কাজগুলো যেন দীর্ঘস্থায়ী ও টেকসই হয়, সে বিষয়েও বিশেষ নজর রাখা হবে।
তিনি আরও বলেন, এলজিইডির আওতাধীন সব উন্নয়নকাজ যথাযথ নিয়মনীতি অনুসরণ করে এবং নির্ধারিত মানদণ্ড বজায় রেখে বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে কাজের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য। এদিকে নতুন নির্বাহী প্রকৌশলীর যোগদানের মধ্য দিয়ে নাটোরে এলজিইডির চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে-এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।