নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
টুকরো খবর

লালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে নূর ইসলাম নামে ২০ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূর ইসলাম ওই গ্রামের মো. রাকিব সরদারের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে বাড়ির ভেতরে খেলাধুলা করছিল শিশু নূর ইসলাম। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির বাইরে চলে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশে প্রতিবেশী মো. মুরাদ সরদারের পুকুরে শিশুটি পড়ে থাকতে পারে বলে সন্দেহ হয় পরিবারের। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে লালপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি শুরু করেন। বিকেল আনুমানিক ৫টার দিকে পুকুরের পানির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।