নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
টুকরো খবর

নলডাঙ্গায় ভুয়া ঠিকানায় বীজ প্যাকেটজাত, সেলিম বীজ ভান্ডারকে জরিমানা

নলডাঙ্গায় ভুয়া ঠিকানায় বীজ প্যাকেটজাত, সেলিম বীজ ভান্ডারকে জরিমানা

নাটোরের নলডাঙ্গায় ভুয়া ঠিকানা ব্যবহার করে অবৈধভাবে ধান ও গমের বীজ প্যাকেটজাত ও বাজারজাত করার অভিযোগে সেলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক ও প্যাকেটজাতকরণের সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম সোনাপতিল এলাকায় সেলিম বীজ ভান্ডারের স্বত্বাধিকারী সেলিমের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাড়িটিতে অবৈধভাবে বীজ প্যাকেটজাত করার বিভিন্ন সরঞ্জাম ও মোড়ক পাওয়া যায়। পরিদর্শনে দেখা যায়, প্যাকেটজাত বীজের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ করা হয়নি। এ ছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই বীজ প্যাকেটজাত ও বাজারজাত করা হচ্ছিল। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযানকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার একটি ভুয়া ঠিকানা ব্যবহার করে মুদ্রিত বিপুল পরিমাণ গমের বীজের মোড়কও জব্দ করা হয়। অভিযানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ শরীয়তুল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় নলডাঙ্গা থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করেব।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, কৃষকের স্বার্থ সুরক্ষা এবং নিরাপদ ও মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ কাজ করছে। বীজ ব্যবসায় প্রতারণা ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে নলডাঙ্গা বাজারের সেলিম বীজ ভান্ডার থেকে বীজ কিনে উপজেলার শতাধিক কৃষক প্রতারিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে কৃষি বিভাগ জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ে অভিযোগও দিয়েছিল। এর আগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিয়েছিলেন বীজ ভান্ডারের মালিক আহাদ আলী বলে জানা গেছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি থেকে বীজ কিনে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সর্বশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বীজ প্যাকেটজাতকরণ ও ভুয়া ঠিকানায় মুদ্রিত মোড়ক জব্দের ঘটনায় বিষয়টি আবারও আলোচনায় আসে।