নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
টুকরো খবর

পুঠিয়া উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি ও গাছের পরিচর্যা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন

পুঠিয়া উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি ও গাছের পরিচর্যা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন

রাজশাহী পুঠিয়া উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি ও গাছের পরিচর্যা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন উপজেলায় আগামী পাঁচ বছরে ১ লক্ষ ২০ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় ২০২৬ অর্থবছরে ২০ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

(১২-নভেম্বর) বৃহস্পতিবার রোপিত গাছগুলোর বর্তমান অবস্থা, অস্তিত্ব, বৃদ্ধি এবং যথাযথ পরিচর্যা নিশ্চিত হচ্ছে কি না,তা সরেজমিনে পরিদর্শন করেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার জনাব, আকলিমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার, লিয়াকত সালমান ও সহকারী কমিশনার (ভূমি) ও পুঠিয়া পৌরসভার প্রশাসক প্রসেনজিৎ সাহা। পরিদর্শনকালে রোপিত গাছগুলোর সন্তোষজনক অবস্থা লক্ষ্য করা যায়। গাছগুলো ধীরে ধীরে বেড়ে উঠছে এবং সড়কের দুই পাশের বৃক্ষরাজি এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে দৃষ্টিনন্দন সবুজ পরিবেশ গড়ে তুলবে বলে আশা করা যায়। শুধু গাছ লাগানোই নয়, রোপিত প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও বেঁচে থাকা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব পুঠিয়া গড়ে তুলতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগ অব্যাহত থাকবে।