নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
টুকরো খবর

শিক্ষার্থীদের কল্যাণ ও পাঠাভ্যাস বৃদ্ধিতে নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

শিক্ষার্থীদের কল্যাণ ও পাঠাভ্যাস বৃদ্ধিতে নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির এক সভা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভায় নাটোরের জেলা প্রশাসক মোছাঃ সুৃমনী আক্তার, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সিনিয়র সাংবাদিক এটিএন বাংলা ও দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, সাংবাদিক মেহেদী হাসান বাবু, খন্দকার মাহবুব, শিক্ষক আব্দুল মতিন প্রমূখ। সভায় লাইব্রেরির সার্বিক কার্যক্রম, বিদ্যমান সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে লাইব্রেরির উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় লাইব্রেরিকে আরও আধুনিক, শিক্ষার্থীবান্ধব ও পাঠোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জ্ঞানচর্চা, মননশীলতা বিকাশ এবং সৃজনশীল চিন্তার প্রসারে লাইব্রেরির ভূমিকা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। সভায় বক্তারা বলেন, একটি লাইব্রেরি কেবল বই সংরক্ষণ ও পাঠের স্থান নয়; এটি জ্ঞানচর্চা, মুক্তচিন্তা ও মননশীলতা বিকাশের অন্যতম কেন্দ্র। তাই নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর, আধুনিক ও পাঠবান্ধব পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরিকে শিক্ষার্থী ও পাঠকদের জন্য আরও আকর্ষণীয় করে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার আলোচনা শেষ হয়।
লাইব্রেরির সার্বিক উন্নয়নে গৃহীত এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার পাঠকের জন্য একটি সমৃদ্ধ ও প্রাণবন্ত জ্ঞানচর্চার পরিবেশ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।