নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
টুকরো খবর

পুঠিয়ার কৃতি সন্তান তানভীর আহমেদ জয় রাজশাহী বিভাগীয় 'টিম ন্যাশনালিস্ট ভয়েস' এর সভাপতি নির্বাচিত হয়েছে

পুঠিয়ার কৃতি সন্তান তানভীর আহমেদ জয় রাজশাহী বিভাগীয় 'টিম ন্যাশনালিস্ট ভয়েস' এর সভাপতি নির্বাচিত হয়েছে

রাজশাহী বিভাগে সাংগঠনিক কার্যক্রম আরোও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ‘টিম ন্যাশনালিস্ট ভয়েস’-এর ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ বিভাগীয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে পুঠিয়ার কৃতি সন্তান তানভীর আহমেদ জয়কে সভাপতি এবং তুষার আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আসাদুজ্জামান সরকার ও সাধারণ সম্পাদক রিফাত হোসাইনের অনুমোদনক্রমে আগামী এক বছরের জন্য ওই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে তানভীর আহমেদ জয়কে সভাপতির দায়িত্ব দেওয়ায় পুঠিয়ায় স্থানীয় পর্যায়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও পরিচিত জনেরা।

সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন নেতৃত্বের মাধ্যমে রাজশাহী বিভাগের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। পাশাপাশি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নবগঠিত কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।