মানব নির্মিত মহাকাশযান ভয়েজার ১ - পৃথিবীর বিস্ময়
১৯৭৭ সালে ৫ সেপ্টেম্বর ভয়েজার ১ -কে উৎক্ষেপণ করা হয়। এটাই এখন মহাশূন্যের এতো দুরতম স্থানে পৌঁছা মানব নির্মিত একমাত্র বস্তু। ১৯১২ সালে এটা সৌরজগতের প্রধান সীমানা পেরিয়ে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে (Intrestellar Space) প্রবেশ করে। সে ৬১ হাজার কিলোমিটার গতিতে ছুটে চলছে। ভয়েজার ১ এর এই গতিতে পৃথিবীকে প্রায় ৪০ মিনিটে ১ বার প্রদক্ষিণ করা যায়। এটায় মোটামুটি লন্ডন থেকে সিডনি পৌঁছার জন্য ১৫ মিনিটের দূরত্ব। দীর্ঘ ৪৮ বছর ধরে সে এভাবেই মহাশূন্যে বিচরণ করে চলছে এবং তার যাত্রা পথে দেখা নানা তথ্য পৃথিবীবাসীকে জানান দিয়ে যাচ্ছে।
ভয়েজার ১ এই পৃথিবীবাসীকে বৃহস্পতি এবং শনিগ্রহসহ ৫টি উপগ্রহের নানা তথ্য প্রদান করে। কিন্তু ভয়েজার ২ সেই একমাত্র যান যে পৃথিবীবাসীকে বৃহস্পতি, শনি ইউরেনাস এবং নেপচুন সম্পর্কেও তথ্য প্রদান করে।
ভয়েজার ১ ইতোমধ্যে ২৫.৯ বিলিয়ন কি.মি. পথ অতিক্রম করেছে। তার এই যাত্রা পথে একমাত্র শত্রু হচ্ছে "অন্ধকার"।
ভয়েজার ১ থেকে এখন পৃথিবীতে সংকেত আদান প্রদানে সময় নেয় ৪৮ ঘণ্টা। নাসার সাথে রেডিও ওয়েব মাধ্যমে আলোর গতিতে ভয়েজার ১ এর সাথে যোগাযোগ রক্ষা করা হয়ে থাকে। এর নিউক্লিয়ার পাওয়ার সোর্স এখন ক্রমেই কমে আসছে। তাই ২০২৬ সালের মাঝামাঝি ২টি বৈজ্ঞানিক যন্ত্র সচল রেখে, কোনো মতে ডেটা পাঠানো হচ্ছে। যদি কোনোদিন এলিয়েন বা ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণী এই যানের সন্ধান পায়, তাহলে মানব সভ্যতা সম্পর্কে জানতে পারবে।
২০৩০ থেকে ২০৩৬ সালের মধ্যে ভয়জারের ব্যাটারি শেষ হয়ে যাবে। নাসা তাই এর যন্ত্রপাতি বন্ধ করে দিচ্ছে পাওয়ার সংরক্ষণের জন্য।
তবুও নাসা স্থায়ী ভাবে ভয়েজার ১ এর সাথে যোগাযোগ হারাবে ২০৩৬ সালে। তখন মানুষের এ বিষয়ে কোনো ধারণাই থাকবে না এবং এটা কোথায় যে যাবে এবং বিশ্ববাসী কবে যে এর মুখোমুখি হবে তা অজ্ঞাত। তবে আশা এই যে, এটা মহাশূন্যে কোটি কোটি বছর ভাসতে থাকবে এবং ৪০,০০০ হাজার বছর পর সে নিকটবর্তী নক্ষত্র লিজা ৪৪৫ -এর কাছ দিয়ে অতিক্রম করবে। কিন্তু ইতোমধ্যে মানব সভ্যতা বিলুপ্ত হলেও, এটা তাদের শেষ চিহ্ন হিসাবে মহা বিশ্বের বুকে টিকে থাকবে অনন্তকাল।
এ জন্যই মহাকাশ যানটির সাথে যা যা রয়েছে, তা হলো একটি গোল্ডেন রেকর্ড (Golden Record) নামের সোনালী ডিস্কস, পৃথিবীর অবস্থান, প্রকৃতির শব্দ, গান, ছবি এবং রেকর্ড করা মানুষের শুভেচ্ছা বার্তা, যাতে ভবিষ্যতে কোনো বুদ্ধিমান ভিনগ্রহের প্রাণী এটি খুঁজে পেয়ে আমাদের অস্তিত্ব সম্পর্কে তারা যেনো জানতে পারে।
ভয়েজার ১ এর "হ্যালো" শব্দ পৃথিবীতে আসতে এখন প্রায় এক দিন সময় নেয় এবং প্রতি সেকেন্ডে ভয়েজার এক ১৭ কি.মি. দূরত্বে সরে যায়। তবুও ভয়েজার ১ আমাদের সাথে "হ্যালো" শব্দ পাঠাচ্ছে সোলার সিস্টেম-এর কিনারা অর্থাৎ ১৬.০৬ বিলিয়ন দূর থেকে। ভয়েজার ১ এখনো ১ আলোক-দিন দূরত্বে পৌঁছাতে পারেনি। তবে একেবারে তার কাছাকাছি রয়েছে। তার আলোক-দিন পূর্ণের দিনই সে চূড়ান্তভাবে ইন্টারস্টেলার স্পেসও অতিক্রম করবে।
মানব নির্মিত এটাই প্রথম কোনো বস্তু যা পৃথিবী থেকে ১৯৭৭ সালে মহাশূন্যে প্রেরিত হয় এবং দীর্ঘ সময় পরে সেই মহাশূন্য যানই আগামী ১৮ বা ১৯ নভেম্বর এক আলোক-দিন দূরত্বে ভ্রমণ পূর্ণ করবে। ভয়েজার ১ এর এই দীর্ঘ অভিযানের সাফল্য নিঃসন্দেহে মানব ইতিহাসে বৃহত্তম এক মাইলস্টোন। আগামী প্রজন্মের কাছে কোটি কোটি বছর এ ঘটনা স্মরণীয় হয়ে থাকবে।
সূত্র:
1. Knowledge Point
2. Utthan
3. Cosmic world
4. Aarti Aghariya
5. Science Bangla
6. Mytv# shorts
7. Space scope
8. Study Facts
9. The Galaxy Vision
10. Paradox Planet
11. Astrat Frontiers
12. I Love The Univ...
13. Cosmos Arcive
14. Nexus Probe
15. Biggan Pic.
16. Science Astro...
17. Nighttime journey
