নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
টুকরো খবর

বাগাতিপাড়ায় শিয়ালের আতঙ্ক, নারীসহ কামড়ের শিকার ১১ জন

বাগাতিপাড়ায় শিয়ালের আতঙ্ক, নারীসহ কামড়ের শিকার ১১ জন

নাটোরের বাগাতিপাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় শিয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত পৌরসভার ঘোরলাজ, নওশেরা, বারইপাড়া, সোনাপাতিল ও পেড়াবাড়িয়া এলাকায় এসব ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আকস্মিকভাবে একের পর এক শিয়ালের আক্রমণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহত ব্যক্তিরা হলেন মিঠু (৫০), আক্তার (৬২), স্বাধীন (২৭), পলি (১৮), আসলাম (৪৭), ইমরান (৪২), রিজিয়া (৫০), নাজনিন (৪২), মাইনুল (৫০), বাধন (১৮) ও আকরামুল (৫২)। তাঁরা পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা। আহত পলি খাতুন জানান, তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে উপজেলা চত্বরের সামনে শিয়ালের আক্রমণের শিকার হন। আকস্মিক এ ঘটনায় তিনি আহত হন। অপর আহত আসলাম জানান, রাতে একা বাড়ি ফেরার সময় একদল শিয়াল তাঁর সামনে এসে পড়ে। প্রথমে দূর থেকে প্রাণীগুলোকে কুকুর মনে হলেও কাছে আসার পর শিয়াল বলে বুঝতে পারেন। এ সময় আত্মরক্ষার চেষ্টা করলেও একটি শিয়াল তাঁকে কামড়ে দিয়ে চলে যায়। বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা শামুন আল হাসান সৌমিক জানান, বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শিয়ালের কামড়ে আহত প্রথম ব্যক্তি হাসপাতালে আসেন। এরপর একে একে আরও আহত ব্যক্তি চিকিৎসা নিতে আসেন। প্রায় এক ঘণ্টার মধ্যে মোট ১১ জন শিয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। তিনি আরও জানান, শিয়ালের কামড়ের শিকার ব্যক্তিদের আতঙ্কিত না হয়ে দ্রুত ক্ষতস্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্ক প্রতিরোধী টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে।
জলাতঙ্কের ঝুঁকি এড়াতে সতর্কতা জরুরি :
শিয়ালের কামড়ের ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। বন্য প্রাণীর কামড় বা আঁচড় থেকে জলাতঙ্কের সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। তাই ক্ষত ছোট হলেও অবহেলা করা উচিত নয়। ক্ষতস্থান দ্রুত পরিষ্কার করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় টিকা ও চিকিৎসা গ্রহণ করতে হবে। বাগাতিপাড়ার বিভিন্ন এলাকায় একের পর এক শিয়ালের আক্রমণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।