নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
টুকরো খবর

নলডাঙ্গায় পাটবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু।

নলডাঙ্গায় পাটবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু।

নাটোরের নলডাঙ্গায় চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে পাটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে গেদি বেগম (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার সোনাপাতিল ডাকঘর সংলগ্ন রেলওয়ে ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গেদি বেগম রাজশাহীর দুর্গাপুর উপজেলার পান্নানগর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার বানী ইসরাইলের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পাটুল থেকে নলডাঙ্গার দিকে আসা একটি চার্জার ভ্যানে যাত্রী হিসেবে ছিলেন গেদি বেগম। ভ্যানটি সোনাপাতিল ডাকঘর সংলগ্ন রেলওয়ে ব্রিজের নিচে পৌঁছালে একই দিক থেকে আসা পাটবোঝাই স্যালো ইঞ্জিন চালিত একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে।

এ সময় ভ্যানে থাকা গেদি বেগম পাটবোঝাই গাড়িটির সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন। পরে ওই গাড়ির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং নলডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

নলডাঙ্গা থানা পুলিশ দুর্ঘটনায় জড়িত ভ্যান ও পাটবোঝাই গাড়িসহ সংশ্লিষ্ট চালকদের আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।