নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
টুকরো খবর

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

নাটোর : নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে শনিবার (২৪ অক্টোবর) বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানো হয়। শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (৪৫), যুবলীগের কর্মী হিসেবে পরিচিত মো. হাফিজুর রহমান (৩৫), লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম (৫২) এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লালপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হিসেবে মামলার নথিতে উল্লেখ থাকা মো. ইমন আহমেদ ওরফে আগুন (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। হাফিজুর রহমান রামকৃষ্ণপুর গ্রামের মৃত তছলিম উদ্দীনের ছেলে। অপরদিকে শরিফুল ইসলাম উত্তর লালপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। ইমন আহমেদ একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তবে মামলাটির অভিযোগের বিস্তারিত এবং গ্রেপ্তার ব্যক্তিদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।