নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
টুকরো খবর

লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং ও প্রতারণার অভিযোগে যুবক আটক।

লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং ও প্রতারণার অভিযোগে যুবক আটক।

নাটোরের লালপুরে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার অভিযোগে মোঃ সেলিম রেজা (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টা ৫ মিনিটে লালপুর উপজেলার মনিহারপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় লালপুর থানার এসআই (নিরস্ত্র) এ জে মিন্টু ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মনিহারপুর গ্রামের একটি নির্মাণাধীন বাড়ির দক্ষিণ পাশে আমগাছের নিচে অভিযান পরিচালনা করেন। এ সময় একই এলাকার বাসিন্দা মোঃ সেলিম রেজাকে আটক করা হয়। তিনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, আটক আসামিকে শুক্রবার (২৩ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আইডি হ্যাকিং ও প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি এবং আর্থিক ক্ষতির মুখে ফেলার অভিযোগের প্রেক্ষাপটে এ অভিযান চালানো হয় বলে জানা গেছে।