নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
টুকরো খবর

লালপুরে স্বামী-স্ত্রী আটক ৯০ পিস ইয়াবা ও নগদ ১৮ হাজার টাকা উদ্ধার।

লালপুরে স্বামী-স্ত্রী আটক ৯০ পিস ইয়াবা ও নগদ ১৮ হাজার টাকা উদ্ধার।

নাটোরের লালপুরে গভীর রাতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে এর আগে বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা নথিভুক্ত হয়েছে।
নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো: মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মোহরকয়া পশ্চিমপাড়ার বাসিন্দা মোছা. নারগিস খাতুনের (৫০) বাড়ির টিনশেড ঘরে অভিযান চালান। এ সময় নারগিস খাতুন ও তাঁর স্বামী মো: মান্টু মিয়াকে (৫৫) আটক করা হয়।
অভিযান কালে তাঁদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক নারগিস খাতুন ও মান্টু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় লালপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার তাঁদের আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
লালপুর থানা পুলিশের রেকর্ডপত্র যাচাইয়ে নারগিস খাতুনের বিরুদ্ধে আগের দুটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০২৪ সালের ২ ডিসেম্বর দায়ের করা একটি মামলায় ২০২৫ সালের ১০ জানুয়ারি অভিযোগপত্র দাখিলের তথ্য রয়েছে। এ ছাড়া ২০২১ সালের ৫ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা নথিভুক্ত হয়েছিল।