নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
টুকরো খবর

নদীতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তামিম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিলমাড়িয়া বাজারসংলগ্ন পদ্মা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। মৃত তামিম উপজেলার বিরোপাড়া গ্রামের মো. মিঠনের ছেলে। সে তার খালু রহমান বিশ্বাসের বাড়িতে বেড়াতে গিয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তামিম বিলমাড়িয়া বাজারের পাশের পদ্মা নদীর ঘাটে গোসল করতে যায়। একপর্যায়ে ঘাট থেকে নদীতে লাফ দিলে পানিতে তলিয়ে যায় সে। এ সময় ঘাটে থাকা লোকজন চিৎকার শুরু করেন এবং তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর ১টার দিকে স্বজন ও স্থানীয় লোকজন তামিমকে উদ্ধার করেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।