নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
টুকরো খবর

অস্ত্রের মুখে দুই চালককে জিম্মি করে রসুনভর্তি ভ্যান ডাকাতি

নাটোরের লালপুরে অস্ত্রের মুখে দুই ভ্যানচালককে জিম্মি করে মারধর ও হাত-পা বেঁধে রেখে রসুনভর্তি দুটি ভ্যান ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার বিজয়পুর-চানপুর সড়কের ভুবনের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী দুই ভ্যানচালক হলেন শাহিন ও মজনু। তারা স্থানীয় চার কৃষকের উৎপাদিত রসুন দুটি ভ্যানে বোঝাই করে চানপুর হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে রসুনভর্তি ভ্যান দুটি নিয়ে ভুবনের বটতলা এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় অস্ত্রের মুখে শাহিন ও মজনুকে জিম্মি করা হয়। তারা বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি মারধর করে। পরে রশি দিয়ে হাত-পা বেঁধে সড়কের পাশে ফেলে রেখে রসুনভর্তি ভ্যান দুটি নিয়ে পালিয়ে যায় তারা। পরে মুক্ত হয়ে ভুক্তভোগীরা বিষয়টি স্থানীয়দের জানান। কৃষকদের উৎপাদিত রসুন হাটে নেওয়ার পথে এ ধরনের ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ও ভ্যানচালকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভোরে সড়কে এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, সড়কে নিরাপত্তা জোরদার করে দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কৃষিপণ্য পরিবহনের সঙ্গে যুক্ত কৃষক ও শ্রমজীবী মানুষ ঝুঁকিতে পড়বেন। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত করা এবং ডাকাতি হওয়া ভ্যান ও রসুন উদ্ধারে পুলিশ কাজ করছে।