নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
চিঠি-পত্র

“সাপ্তাহিক হিসাব” পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিন্দন ও মোবারকবাদ।

“শিগ্রই নতুন আঙ্গিকে পাঠকের সামনে আসছে সাপ্তাহিক হিসাব” শিরোনাম পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা মতামত ও শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে “সাপ্তাহিক হিসাব” পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিন্দন ও মোবারকবাদ। সকল মত ও পথের চিন্তা, মতামত ও পরামর্শকে মর্যাদা দিয়ে ভবিষৎমুখী এক নতুন সংস্কৃতি প্রতিষ্ঠা করতে “সাপ্তাহিক হিসাব” প্রতিশ্রুতিবদ্ধ।

এখানে একজনের মতামত উল্লেখ করা একান্ত প্রয়োজন মনে করছি। তিনি হলেন আতিয়া নার্গিজ লিলি, তিনি ফেসবুক ও ই-মেইলে দুটি মতামতে লিখেছেন-

“আল্লাহর দরবারে শুকরিয়া। স্বপ্নকে শব্দে, চিন্তাকে আলোতে আর অনুভূতিকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার একটি সুন্দর প্রয়াস।
একটি নতুন পত্রিকা প্রকাশের স্বপ্ন, তাদের প্রতি রইল আন্তরিক শুভকামনা।
কলমে ফুটে উঠুক মানুষের কথা, জীবনের কথা, সত্য ও সুন্দরকে ছুঁয়ে যাওয়া অসংখ্য গল্প।
স্বপ্ন যখন সাহস পায়, তখনই তার জন্ম হয় নতুন কোনো সুন্দর অধ্যায়ের।
তোমাদের এই পথচলা হোক দীর্ঘ, সৃজনশীল ও ভালোবাসায় ভরা।”

“আবারও নতুন করে ফিরে দেখা—
নতুন প্রজন্মের তোমাদের সঙ্গে, আমাদেরও।
পুরোনো ঐতিহ্য, নতুন প্রত্যয়— এই হোক আমাদের পথচলা।
দীর্ঘ বিরতির পর আবারও পাঠকের হাতে আমাদের প্রিয় পত্রিকা।
সময়ের সঙ্গে বদলাবে পথ, কিন্তু অটুট থাকবে সত্য, সাহস ও মানুষের কথা বলার অঙ্গীকার।”

আতিয়া নার্গিজ লিলি-র সুন্দর মতামত ও পরামর্শের জন্য “সাপ্তাহিক হিসাব” ধন্যবাদ জ্ঞাপন করছে। সাপ্তাহিক হিসাব প্রকাশনায় তার এই জ্ঞানগর্ভ, গঠনমূলক, সৃশনশীল ও সুন্দর দৃষ্টিভঙ্গি সম্পাদকীয় নীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল করে তুলবে। তার এই মতামত সাপ্তাহিক হিসাব এর পথ চলায় পাথেয় হয়ে থাকবে।