নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
খাদ্য ও জীবনযাপন

নাটোরে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নাটোরে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস  দিবস পালিত

'ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই" এই স্লোগানকে সামনে রেখে নাটোরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে নাটোর ডায়াবেটিক সমিতির সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নাটোর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মখলেছুর রহমান মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাছ ও ডাক্তার মোঃ আবুল কালাম আজাদ। সভায় বক্তারা ডায়াবেটিস রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, সময়মতো জীবনযাত্রার মান পরিবর্তন, নিয়মিত শরীরচর্চা এবং সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। আলোচনা সভায় স্থানীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এছাড়া দিবসটি উপলক্ষে নাটোর ডায়াবেটিক সমিতির আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।