নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
বিশেষ প্রতিবেদন

৭ নভেম্বরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপিত হয়: হুইপ দুলু

৭ নভেম্বরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপিত হয়: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করেছেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেই ভিত্তি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের অগ্রযাত্রা বারবার বাধাগ্রস্ত হয়েছে। তবে দেশের জন্য জেনারেল এমএজি ওসমানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ও শেখ মুজিবুর রহমানের অবদান বাংলাদেশের মানুষ অস্বীকার করতে পারবে না।
শনিবার (৭ নভেম্বর) দুপুরের দিকে নাটোর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ’ নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম এবং বীর মুক্তিযোদ্ধা শেখ ফরিদ প্রমুখ। এর আগে সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, বাবুল চৌধুরী এবং জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এদিকে, ৭ নভেম্বর উপলক্ষে দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশাত্মবোধক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু একাডেমি চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জেলা তথ্য অফিস প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। এ ছাড়া জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। সরকারি হাসপাতাল, কারাগার ও শিশু সদনগুলোতে পরিবেশন করা হয় উন্নতমানের খাবার।